মোফাজ্জল হায়দার চৌধুরী জন্ম ( ১৯২৬-০৭-২২ ) ২২ জুলাই ১৯২৬ মৃত্যু ১৪ ডিসেম্বর ১৯৭১ (1971-12-14) (বয়স ৪৫) পেশা প্রবন্ধকার, শিক্ষাবিদ, গবেষক, বুদ্ধিজীবী জাতীয়তা বাংলাদেশী নাগরিকত্ব বাংলাদেশ উল্লেখযোগ্য পুরস্কার বাংলা একাডেমী পুরস্কার, স্বাধীনতা পুরস্কার মোফাজ্জল হায়দার চৌধুরী (২২শে জুলাই, ১৯২৬ - ১৪ই ডিসেম্বর, ১৯৭১) মননশীল প্রবন্ধকার, বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক, শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবী ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষলগ্নে পাকিস্তান সেনাবাহিনী, রাজাকার ও আল-বদর বাহিনীর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অংশ হিসাবে তিনি অপহৃত ও পরে শহীদ হন। পরিচ্ছেদসমূহ ১ ব্যক্তিজীবন ২ শিক্ষা ও কর্মজীবন ৩ মৃত্যু ৪ গ্রন্থ ও রচনাবলি ৫ পুরস্কার ও সম্মাননা ৬ তথ্যসূত্র ব্যক্তিজীবন [ সম্পাদনা ] মোফাজ্জল হায়দার চৌধুরী বর্তমান বাংলাদেশের (তৎকালীন পূর্ববঙ্গের) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা বজলুর রহমান চৌধুরী ও মা মাহফুজা খাতুন। তিনি মাত্র নয় বছর বয়সে পিতাকে হারান। তাঁর মা মামলায় জয়লাভ করে তাঁদের পরিবারের সম্পত্তি রক্ষা করেন। ফলে মোফাজ্...